ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

করোনার মধ্যেই বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত পূজার

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে লকডাউন গোটা ভারত। ১৫ এপ্রিল বিয়ে করার কথা রয়েছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। কুণাল বার্মার সঙ্গে অবশ্য তিন বছর আগে বাগদান সেরেছিলেন পূজা। বাগদানের এতদিন পরে এসে বিয়ের ঘোষণা দিলেও সেটি ঠিকমতো হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

তবে বিয়ের অনুষ্ঠান পেছালেও আইনি মতে এদিনই বিয়ে সারবেন বলে জানিয়েছেন পূজা। কিন্তু সেই পরিকল্পনাও এই অবস্থায় বাস্তবায়িত হয় কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন পূজা ও কুণাল। পূজা জানিয়েছেন তারা চেষ্টা করছেন ১৫ এপ্রিলই রেজিস্ট্রি সেরে ফেলার।

কিন্তু সেদিন না হলে আরও ১০ দিন পরে আইনি মতে অন্তত বিয়ে সেরে ফেলবেন। পরিস্থিতির উপর নির্ভর করেই যেকোনো সিদ্ধান্ত তিনি নেবেন বলে জানিয়েছেন।

প্রায় ৯ বছর ধরে সম্পর্কে রয়েছেন পূজা ও কুণাল। তা নিয়ে রূপোলি জগতে বেশ জল্পনাও লেগে ছিল। কখনওই স্পষ্ট করে তারা কিছু বলেননি। অবশেষে ২০১৭ সালে বাগদান সারেন দুজনে। কিন্তু বিয়ে নিয়ে তখনও উচ্চবাচ্য করেননি। যে যার নিজের কাজেই ব্যস্ত ছিলেন। অবশেষে এই বছর বিয়ের খবর ঘোষণা করেছিলেন তিনি।

সংবাদমাধ্য়মে কুণাল জানিয়েছেন, বিয়ে নিয়ে তার পরিবার খুবই উদগ্রীব। বিয়ের কেনাকাটাও সব সারা। তার মা চেয়েছিলেন সিনেমার মতো করে বিয়ের অনুষ্ঠান হোক। কিন্তু, আপাতত সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। তাই খারাপ লাগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

করোনার মধ্যেই বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত পূজার

আপডেট সময় ১২:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০