ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুর জেলা লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।

করোনা ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত গাজীপুরে আক্রান্ত হয়েছে ১১ জন।

কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে এবং নারায়নগঞ্জ থেকে যাতে গাজীপুরে কেউ প্রবেশ করতে না পারে এসব বিবেচনা করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত গাজীপুর জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুরের জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ গাজীপুর জেলায় প্রবেশ করতে পারবে না। এ জেলা থেকে কেউ অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ শনিবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুর জেলা লকডাউন

আপডেট সময় ১১:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০