ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁওয়ে তিন করোনা রোগী শনাক্ত, দুই গ্রাম লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ ফেরত তিন যুবকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত যুবকদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিন গ্রামকে লকডাউন করা হয়েছে।

শনিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মাফফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আরো জানান, করোনায় আক্রান্ত যুবকেরা কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রামে আসে। গ্রামে ফিরে তাদের জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

বিকালে তাদের করোনায় আক্রান্ত হওয়ায় তথ্য নিশ্চিত করে রংপুর মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট ইউনিট।

এ ঘটনার পর আক্রান্তদের একজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের একজন এবং হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই দুই গ্রামকে লকডাউন করেছে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ঠাকুরগাঁওয়ে তিন করোনা রোগী শনাক্ত, দুই গ্রাম লকডাউন

আপডেট সময় ০৯:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০