ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স রবিবার

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে আগামীকাল রবিবার খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে দুই বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান।

কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

তারও আগে গত ৩১ মার্চ ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেই সময় তিনি দেশে করোনাভাইরাস আক্রান্তের বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স রবিবার

আপডেট সময় ১২:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০