ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইক্রোসফটের অ্যাপ স্টোরে চলছে পাইরেসি

অাকাশ আইসিটি ডেস্ক:

পাইরেসির অভিযোগ উঠেছে মাইক্রোসফট-এর অ্যাপ স্টোর নিয়ে। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোর র‍্যাংকিংয়ে এমন অনেক অ্যাপ রয়েছে যার মাধ্যমে বিনামূল্যে হলিউডি সিনেমা ও টিভি শো দেখতে পারেন গ্রাহক, বলা হয়েছে ব্যবসায় বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোর নিয়ে অভিযোগ রয়েছে- এখানে বিনামূল্যে সব সিনেমা দেখা যায়। শুধু তাই নয় পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, গেইম অফ থ্রোনস এবং ডক্টর হু-সহ অন্যান্য জনপ্রিয় টিভি সিরিজও দেখা যায় এতে। এমনকি এই অ্যাপ স্টোরে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমা ও টিভি শো-এর মতো বিনোদনমূলক প্রাইম কনটেন্টগুলোও দেখা যায় মূল্য ছাড়া।

বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্যও করেছেন কিছু গ্রাহক। অজ্ঞাত এক গ্রাহক বলেন, “এখানে সব কিছু বিনামূল্যের এটি আমি পছন্দ করি। এবং আমি সিনেমার মান ভালোবাসি। আর নতুন সিনেমাগুলো দারুণ।”

মাইক্রোসফট অ্যাপ স্টোরে পাইরেসি সমর্থক অনেক অ্যাপ রয়েছে। আর সেগুলো সহজেই খুঁজে বের করা সম্ভব, কারণ এগুলোকে লুকানোর চেষ্টা করা হয়নি। ‘ফ্রি মুভিজ অনলাইন’ এবং ‘এইচডি মুভিজ অনলাইন ২০১৯’-এর মতো নাম দেওয়া হয়েছে অ্যাপগুলোতে।

অ্যাপ স্টোরের জনপ্রিয় অ্যাপ তালিকার শুরুর দিকেই দেখানো হচ্ছে পাইরেসি সমর্থক অ্যাপগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাইক্রোসফটের অ্যাপ স্টোরে চলছে পাইরেসি

আপডেট সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭