ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান। সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর, কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামী মাহফিলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

শনিবার তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই, যারা হাত তোলেন নাই, আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে। কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।’

তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর নেটিজনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই মাহফিলে বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই। আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়।’

এ ঘটনা নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বিনী আলেম তারা এ জন্যই জামায়াত ইসলামকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান

আপডেট সময় ০১:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬