ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনা ভাইরাসের হানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইয়েমেনে প্রথম একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দেশটির জাতীয় জরুরি কমিটির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইটে কমিটি জানায়, দেশটির হাদরামৌত গভর্নরেটে শনাক্ত ওই রোগী স্থিতিশীল রয়েছেন এবং তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই রোগী ইয়েমেনের নাগরিক এবং আশ শিহর বন্দরের একজন কর্মী।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন যে করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ।

এদিকে বুধবার (০৮ এপ্রিল) ইয়েমেনে হুতি বাহিনীর সঙ্গে পাঁচ বছর ধরে চলা লড়াইয়ে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনা ভাইরাসের হানা

আপডেট সময় ১২:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০