ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশের হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও অনুদান দিচ্ছে শাওমি

আকাশ আইসিটি ডেস্ক:  

দেশে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারকে সহযোগিতায় ৪০ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শাওমি বাংলাদেশ। সেই প্রতিশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান দিচ্ছে।

এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য মাস্ক এবং দুস্থদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে। যেখানে শাওমির পার্টনাররাও সহযোগিতা করছেন।

শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, অপ্রত্যাশিত এমন সময়ে নিজে এবং অন্যদের নিরাপদ রাখতে নিজেকে ঘরবন্দি রাখা এবং একই সঙ্গে লকডাউনকে পর্যবেক্ষণ করা খুবই জরুরি। জাতির এই ক্রান্তিকালে আমাদের সবার এক হওয়াটাও অতীব জরুরি। শাওমি বাংলাদেশের পক্ষ থেকে এই জরুরি পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সকলের সার্বিক সুরক্ষার জন্য সবাইকে এক হওয়া দরকার। বৈশ্বিক এই সঙ্কট মোকাবেলায় আমাদের একতা এবং আন্তরিকতা খুব বেশি প্রয়োজন।

প্রতিকূল সময়ই এগিয়ে যাওয়ার সর্বোত্তম সময়। মি পরিবারের সবাইকে সাধ্যমত সহায়তার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়ে শাওমি বলেছে, আসুন আমাদের সুরক্ষার জন্য নিয়োজিত বীরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। (ঢাকাটাইমস/৯এপ্রিল/এজেড)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

দেশের হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও অনুদান দিচ্ছে শাওমি

আপডেট সময় ১২:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০