ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

পীরগঞ্জে ৪৫০০ কেজি চালসহ গ্রেপ্তার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বাজার থেকে গত বুধবার রাত ১২টার দিকে ভেন্ডাবাড়ী পুলিশ ৫০ কেজির ৯০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, মিঠাপুকুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জমশেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০), পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৩) ও মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিয়াদ হোসেন (১৮)।

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সত্যেন্দ্রনাথেরে নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ ও গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার পান্তাপুকুর গ্রামের চাল ব্যবসায়ী রবিউল ইসলামের নেতৃত্বে বিশলা গ্রামের লালবুদু, পাকুরিয়া গ্রামের খোকামিয়া ও মহেশপুর গ্রামের সাহেব মিয়ার বাড়িতে ৫২ বস্তা চাল কিনে। রাত ১১টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন মন্ডলের ঘর থেকে ৩৮ বস্তা চাল ট্রিলারে লোড দিয়ে পাচারের উদ্দেশে সাদুল্ল্যাপুর উপজেলায় যাচ্ছিল। ডিলার মনোয়ার ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুর হোসেন মন্ডলের বাবা।

আটক চালগুলো যে খাদ্যবান্ধব কর্মসূচির তা নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাসাদ্দেকা খাতুন। তবে চালের বস্তাগুলো ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের নয় বলে জানান তিনি। এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জ শাহীন তালুকদার বলেন, তদন্তে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, ত্রাণের চাল অথবা খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অপরাধে আওয়ামী লীগ নেতা হোক আর নেতার বাবা হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এদিকে ভেন্ডাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বর্তমানে সরকার করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিচ্ছে। সেখানে এই সংকটময় পরিস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাবা মনোয়ার হোসেন মন্ডল কীভাবে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটাতে পারে। এটি অত্যন্ত ধিক্কারজনক। আমি গরীবের চাল চোরদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো কোনোভাবেই যেন মূল হোতারা ছাড় না পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলচিল।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

পীরগঞ্জে ৪৫০০ কেজি চালসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০