ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনার থাবায় বেসামাল সৌদি রাজপরিবার, ১৫০ সদস্য আক্রান্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের বিষাক্ত ছোবল পড়েছে সৌদি আরবেও। প্রায় ছয় সপ্তাহ হল দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ পরিবারও।

জানা গেছে, সৌদি রাজপরিবারের ১৫০ জনেরও বেশি সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সি ও নিউইয়র্ক টাইমসের।

রাজপরিবারের এসব সদস্যদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে।
বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দুর্গম স্থানে নিজ মন্ত্রীদের সঙ্গে অবস্থান করছেন।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪১ জন। সেরে উঠেছে ৬৩১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনার থাবায় বেসামাল সৌদি রাজপরিবার, ১৫০ সদস্য আক্রান্ত

আপডেট সময় ০৪:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০