ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার উপসর্গ নিয়ে বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরগুনায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

মারা যাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি আমতলীতে। তিনি একজন মুক্তিযোদ্ধা। আমতলী উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি।

মৃত আওয়ামী লীগ নেতার ছেলে আমতলী পৌরসভার একজন কাউন্সিলর বলেন, তারা বাবা নিউমোনিয়ায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। তিনি বৃহস্পতিবার মারা গেছেন।

তাদের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অসুস্থ হওয়ার পর বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

করোনায় এই প্রথম দেশে কোনো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির মৃত্যু হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় ০৩:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০