ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লকডাউন না মেনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ায় বর-কনেসহ অতিথিদের গ্রেফতার করা হয়েছে।

রোববার দক্ষিণ আফ্রিকায় ৪৮ বছর বয়সী জাবুলানি জুলু ও তার চেয়ে দুই বছরের ছোট কনে নোমথানডাজো মাখিজকে বিয়ে করেন।

কিন্তু হঠাৎ করেই অস্ত্রসহ পুলিশ এসে তাদের বিয়ের অনুষ্ঠানে বাধা দেন। বর-কনেকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর ছবিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার

আপডেট সময় ১২:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০