ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

লাইভে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ চীনা চিকিৎসকের

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশি চিকিৎসকদের অনলাইনে পরামর্শ দিচ্ছেন চীনের সংক্রমিত রোগ বিভাগের বিশেষজ্ঞ চাং উন হোং।

বুধবার বাংলাদেশ সময় সোয়া একটায় ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেজে অনলাইনে এই বিশেষজ্ঞ পরামর্শ লাইভ শুরু হয়। চীনের শাংহাইয়ের হুয়াশান হাসপাতালের বিশেষজ্ঞ সংক্রমিত রোগ বিভাগের পরিচালক চাং উন হোং মহামারি নিয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের মোকাবিলায় বেশ সাফল্য দেখিয়েছে চীন। ইতিমধ্যে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করে দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে গোটা বিশ্বে একের পর এক দেশ যখন লকডাউন করে দেওয়া হচ্ছে তখন এর উৎপত্তিস্থল উহানে বুধবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

লাইভে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ চীনা চিকিৎসকের

আপডেট সময় ১০:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০