ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে প্রবাসীসহ দুইজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ ব্রাহ্মণবাড়িয়ার দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আইসোলেশনে থাকা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৪৫ বছর বয়সী এক কৃষক এবং রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষককে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকাবস্থায় তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না সেটি এখনও জানা যায়নি। তার সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অপরদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকা এক প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার জেঠাগ্রামে শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীর শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরে ১৪ দিন হোমকোয়ারেন্টিনের শর্তও পালন করেছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে প্রবাসীসহ দুইজনের মৃত্যু

আপডেট সময় ১২:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০