ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ দুজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আইসোলেশনে থাকা জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৪৫ বছর বয়সী এক কৃষক এবং রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না সেটি এখনও জানা যায়নি। তার সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকা এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার জেঠাগ্রামে শ্বশুর বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীর শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের শর্তও পালন করেছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ২জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ দুজনের মৃত্যু

আপডেট সময় ১০:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০