ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেলায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত আকাশ নিউজ কে এ তথ্য দেন।

সড়কগুলো হলো, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া প্রবেশের দুটি সড়ক ও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় ঢোকার একটি। বন্ধ করা হয়েছে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির হালশা এলাকা ও মিরপুর উপজেলার কাকিলাদহ সড়ক সীমান্ত। আর রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় প্রবেশের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ তিন সড়ক দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় কোনো গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার আকাশ নিউজ কে বলেন, দুটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জন্য তিন স্থানে পুলিশ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ

আপডেট সময় ০১:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০