ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বদলে গেলো মুসলিম-ইহুদিদের দাফন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে ফিলিস্তিনে এ পর্যন্ত মাত্র একজনের মৃত্যু হলেও ২৯ জন ইসরাইলি এ মহামারীতে প্রাণ হারিয়েছে৷ সংক্রমিত হয়েছেন অনেকে৷ মৃত্যু এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সোশাল ডিস্ট্যান্সিং, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন নিশ্চিত করা হয়েছে৷ কোলাকুলি, হাত মেলানো, চুম্বন ইত্যাদি নিষিদ্ধ করার পাশাপাশি লাশ সৎকারের নিয়মেও আনা হয়েছে পরিবর্তন৷ এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, লাশ ধোয়া যাবে না আর কাপড়ের বদলে বিশেষ ধরনের প্লাস্টিকে মুড়ে কবর দিতে হবে৷ কবর দেয়ার সময় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন৷ সবাইকে মৃতের প্রতি শ্রদ্ধা এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে হবে ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

ইসলাম, খ্রিষ্টান এবং ইহুদি- এই তিন ধর্মের মানুষের কাছে জেরুসালেম পবিত্র এক নগর৷ করোনা থেকে সবাইকে বাঁচাতে সেখানে মুসলমানদের লাশ দাফনের নিয়মেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে৷

ইহাব নাসেরআলদীনের ভাই মারা গেছেন ক্যানসারে৷ তারপরও জেরুসালেমের আল আকসা মসজিদে তার নামাজে জানাজা হয়নি৷ হাসপাতাল থেকে সরাসরি কবরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ৷বৃহত্তর স্বার্থে সবাই নতুন নিয়ম মেনে নিয়েছে জানিয়ে ইহাব বলেন, ‘‘ আমরা লাশ দাফন করেছি এবং সবাইকে বলেছি কবরস্থান কর্তৃপক্ষের ওয়েবসাইটে শোক জানাতে৷ হাত মেলানো, কোলাকুলি করা এবং চুমু খাওয়া এখানকার রীতি হলেও সবাইকে এসব না করতে বলে দিয়েছি৷’’

জেরুসালেম এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেইন বলেন, ‘‘প্রয়োজনের তাগিদে এই নিয়ম ৷ প্রয়োজন হলে বিধিনিষেধ আরোপ করা যায়৷ ’’

ইহুদিদেরও নতুন নিয়মে দাফন

ইহুদিদের লাশও কাফনের কাপড়ে না মুড়ে নিশ্ছিদ্র প্লাস্টিকে প্যাকেট করে কফিন ছাড়াই দাফন করা হয়৷ এতদিন দাফন শেষ হওয়ার পর থেকে সাতদিন পর্যন্ত ‘শিভা’ পালন করতো ইহুদিরা৷ওই সাতদিন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব খাবার-দাবার নিয়ে বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানান৷ এসবও নিষিদ্ধ করা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বদলে গেলো মুসলিম-ইহুদিদের দাফন

আপডেট সময় ১০:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০