ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রীর ঢাকা ত্যাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

সোমবার সকাল পর্যন্ত ৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অপরদিকে এখনো প্রায় ৩৬ হাজার যাত্রী হজের উদ্দেশে সৌদিআরব যাওয়ার অপেক্ষায় রযেছেন। সৌদি সরকারের সাথে চুক্তি অনুযায়ী আগামী ২৭ আগস্টের মধ্যে বাংলাদেশের এসব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছাতে হবে। এ বছর সরকারি ও বেসরকারি উদ্যোগে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন বাংলাদেশির হজ করার কথা।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (গণসংযোগ) শাকিল মেরাজ বলেন,সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯০ হাজার ৪শ’৯জন হজযাত্রী ঢাকা ত্যাগ করেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট ৪৪হাজার ২শ’ ৫৩ জন হজযাত্রীকে বহন করেছে। বাকী ৪৬ হাজার ১শ’ ৫৬ জন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে হজ করার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হজযাত্রী বহনে মোট ৯টি ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটের মধ্যে দু’টি ফ্লাইট চট্রগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পরিচালিত হবে। বিমানের কোন ফ্লাইট আজ বাতিল করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ভিসা জটিলতার কারণে হজযাত্রীর অভাবে ইতোমধ্যেই ঢাকা-দোহা রুটে ২৪টি ফ্লাইট বাতিল করে। তবে অনবরত হজযাত্রী বহনের লক্ষ্যে ১৪ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত বিমানের ঢাকা-দোহা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লন্ডনসহ অন্যান্য রুটেও বিমানের ফ্লাইট কমানো হয়েছে।

আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিমান এক নাগাড়ে হজফ্লাইট পরিচালনা করবে। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের হজফ্লাইট ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রীর ঢাকা ত্যাগ

আপডেট সময় ০২:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭