ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবেলা অসম্ভব: স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রস্তুতি শুরু করেছি চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় থেকেই। তবে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। প্রতিদিন-প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমরা আসলে জানি না এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে।’

বিশ্বের অন্যান্য দেশের মতো সংক্রমণের অবস্থা অতিমাত্রায় বেড়ে গেলে সে সময়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘যেহেতু ভাইরাসটি নতুন, উন্নত বিশ্ব যেখান থেকে আমরা যন্ত্রগুলো নিয়ে আসছি তারাই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সুতরাং আমাদের দেশেও এই সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবিলা করা অসম্ভব।’

এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথা বলা হচ্ছে তা মেনে চলতে পরামর্শ দেন এবং ব্যক্তি পর্যায়ে যার যার দায়িত্ব আছে তা পালন করার আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘প্রত্যেকের অধিকার আছে নিজেকে রক্ষা করা। কারও যদি সন্দেহ হয় আপনি আক্রান্ত, আপনারও দায়িত্ব আছে অন্যকে রক্ষা করার।’

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিজি আরও বলেন, ‘আমরা গত তিন মাস ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। আমরা শরীরে ও মনে ক্লান্ত। এ অবস্থায় করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করব সে বিষয়ে কাজ করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবেলা অসম্ভব: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৭:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০