ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি এলাকার এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় ওই যুবক আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন এ তথ্য জানান।

করোনায় আক্রান্ত ওই যুবককে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনার জন্য যাবে জেলা স্বাস্থ্য বিভাগের টিম। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই যুবক ঢাকার বনানী এলাকার একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন। গত ২৬ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।

ইউএনও তামিম আল ইয়ামিন দৈনিক আকাশকে বলেন, ওই যুবক ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান দৈনিক আকাশকে বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তির তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছি। তিনি কীভাবে এ ভাইরাসে আক্রান্ত হলেন, তা আমরা বের করার চেষ্টা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

আপডেট সময় ১০:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০