ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীর ২৯ স্থানে সহ দেশের ১১ জেলায় করোনা রোগী শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, আজ রোববার ৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন্য । এই ৫২ ব্যক্তির বাস রাজধানীর ২৯টি স্থানে। আর বাকি লোকজন দেশের ১১ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে আইইডিসিআর।

সারা দেশে ৮৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাঁদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। স্থানগুলো হলো:

১. বাসাবোয়: ৯ জন।
২. মিরপুরের টোলারবাগ: ৬ জন।
৩. পুরান ঢাকার শোয়ারিঘাট: ৩ জন।
৪. বসুন্ধরা: ২ জন।
৫. ধানমন্ডি: ২ জন।
৬. যাত্রাবাড়ী: ২ জন।
৭. মিরপুর-১০: ২ জন।
৮. মোহাম্মদপুর: ২ জন।
৯. পুরোনো পল্টন: ২ জন।
১০. শাহ আলী বাগ: ২ জন।
১১. উত্তরা: ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

করোনার হানা যে ১১ জেলায়

১. ঢাকা: ৫৪ জন ।
২. মাদারীপুর: ১১ জন।
৩. নারায়ণগঞ্জ: ১১ জন।
৪. গাইবান্ধা : ৫ জন।

বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ২৯ স্থানে সহ দেশের ১১ জেলায় করোনা রোগী শনাক্ত

আপডেট সময় ১০:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০