ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাস: লাশের মর্গ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটিতে আজ রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৯ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে জানিয়েছে , যুক্তরাষ্ট্রে গতকাল একদিনেই ১ হাজার ২২৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৬২৪ জন।

এর মধ্যেই নিউইয়র্ক শহরের মর্গগুলোতে জায়গা ফুরিয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

এবিসি নিউজ জানায়, মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি রেফ্রিজারেটেড ট্রাক লাশ রাখার কাজে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ট্রাকগুলো প্রস্তুত করে হাসপাতাগুলোতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অস্থায়ী মর্গ হিসেবে নিউইয়র্ক সিটির র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের পার্কিং স্পটে রেফ্রিজারেটেড ট্রাকগুলো বসানো হতে পারে। এ নিয়ে টেনশনে রয়েছেন যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাস: লাশের মর্গ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০