ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে করোনা লক্ষণ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ওই ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. সাদিকুর রহমান খান জানিয়েছেন, ওই পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রাতে করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ১৮ জনের নমুনা সংগ্রহ করে তারা আইইডিসিআর-এ পাঠিয়েছেন। এখনো পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট তারা হাতে পাননি।

এদিকে, ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে সুস্থ জীবনে ফিরেছেন ৫৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১৮১ জন প্রবাসী এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে করোনা লক্ষণ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তি

আপডেট সময় ০৪:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০