ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

না.গঞ্জে লকডাউন বা কাউফিউ জারির প্রয়োজন: মেয়র আইভী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা লকডাউন অথবা কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার (৫ এপ্রিল) নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী। এখানে ইতোমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় প্রশাসনের সহযোগিতায় কয়েকটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। দিন দিন নাসিক কয়েকটি এলাকায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে বিধায় এটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনা সংক্রামণের ঝুঁকি বেশি।

এমন অবস্থায় মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক সার্বিক বিবেচনায় মেয়র জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন অথবা উক্ত এলাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া

না.গঞ্জে লকডাউন বা কাউফিউ জারির প্রয়োজন: মেয়র আইভী

আপডেট সময় ০৪:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০