ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে করোনা সমাধান হবে না: রাহুল গান্ধী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ মিনিটের প্রজ্বালন কর্মসূচির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে সমস্যার সমাধান হবে না। এতে করোনা দূর হবে না।

করোনা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন রাহুল।

তিনি দাবি করেছেন, এমন পরিস্থিতি মোকাবেলায় ভারতের চেয়ে চির বৈরী দেশ পাকিস্তান ভালো উদ্যোগ নিচ্ছে।

শনিবার টুইটারে এসব কথা লিখেছেন এই কংগ্রেসের সাবেক সভাপতি।

টুইটে কটাক্ষ করে রাহুল লেখেন, হাততালি দিয়ে, আকাশে টর্চের আলো ফেলে সমস্যার সমাধান হবে না। সংক্রমণ প্রতিরোধে ভারতে যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা হচ্ছে না। প্রতি লাখে মাত্র ২৯ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাকিস্তানের দিকে তাকান। সেখানে প্রতি লাখে ৬৭ জনের আর দক্ষিণ কোরিয়ায় প্রতি লাখে ৭ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে একটি তালিকা টুইটারে শেয়ার করেন রাহুল গান্ধী।

এর পর তিনি ভারত সরকারের প্রতি প্রশ্ন ছুড়েন– এত কম পরীক্ষা কেন করা হচ্ছে? কারণ প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।

উল্লেখ্য, গত ২ এপ্রিল নরেন্দ্র মোদি এক ভিডিও কনফারেন্সে দেশবাসির কাছে আর্জি পেশ করেন, আগামী ৫ এপ্রিল রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তি দিয়েই প্রকাশ পাবে যে, আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছি।

প্রধানমন্ত্রীর ওই আর্জির পর বিভিন্ন রাজ্য থেকে এ নিয়ে মোদির সমালোচনা শুরু হয়। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির কটাক্ষ করে করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা নিয় সমালোচনা করলেন।

প্রসঙ্গত ২১ দিনের লকডাউনে গিয়েও করোনা সংক্রমণ ঠেকাতে পারছে না ভারত। করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। দেশটিতে ইতিমধ্যে করোনা রোগীর সংখ্যা ২,৯০০ ছাড়িয়েছে। এতে ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে করোনা সমাধান হবে না: রাহুল গান্ধী

আপডেট সময় ০১:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০