ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন প্রতিষেধকে ৪৮ ঘণ্টায়ই ধ্বংস হবে করোনাভাইরাস: অস্ট্রেলিয়ান গবেষক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস এখন গোটা বিশ্বের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় পুরো দুনিয়া হিমশিম খাচ্ছে। তবে ভাইরাসটির প্রতিষেধক বানানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে।

এরই মধ্যে কিছুটা আশাজাগানিয়া খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-প্যারাসিটিক বা পরজীবীনাশী ওষুধ ইভারমেকটিনের এক ডোজই করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে। ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী ভাইরাসটিকে মেরে ফেলছে এই ওষুধ। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৭নিউজের।

অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষণায় দাবি করা হচ্ছে, অনুমোদিত এই ওষুধ এইচআইভি, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জাসহ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর।

শুক্রবার মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইন্সটিটিউটের ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ বলেন, আমরা দেখেছি, ২৪ ঘণ্টার মধ্যে সব ভাইরাল আরএনএ (কার্যকরভাবে ভাইরাসের সব জিনগত উপাদান ধ্বংস) থেকে মুক্তি দিতে পারে ইভারমেকটিনের এক ডোজ।

তবে ওষুধটি শুধুমাত্র ল্যাবেই পরীক্ষা করা হয়েছে। এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। বিষয়টি নিয়ে আরও গবেষণা করা হবে বলে জানানো হয়েছে।

গবেষকরা বলছেন, এখন তাদের পরবর্তী পদক্ষেপটি হবে, মানবদেহের জন্য সঠিক ডোজ নির্ধারণ এবং মানুষের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করা।

ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ বলেন, আমাদের বিশ্বব্যাপী মহামারী দেখা দিয়েছে। অনুমোদিত কোনো চিকিত্সা নেই এই রোগের। তবে আমাদের এমন একটি ভ্যাকসিন তৈরি করতে হবে যা এরই মধ্যে বিশ্বজুড়ে পাওয়া যায়। আর তা মানুষকে দ্রুত সহায়তা করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন প্রতিষেধকে ৪৮ ঘণ্টায়ই ধ্বংস হবে করোনাভাইরাস: অস্ট্রেলিয়ান গবেষক

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০