ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

কোটি টাকা অনুদান দিয়ে ট্যাক্স মওকুফের আহ্বান শামীম ওসমানের

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে সবার সহযোগিতার কারণে বাংলাদেশ অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বৃহস্পতিবার ( ০৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের হাতে করোনা প্রতিরোধে বেশ কিছু পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সামগ্রী তুলে দেন।

শামীম ওসমান বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি সেক্টর ও সর্ব স্তরের প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেটা প্রশংসনীয়। আমাদের দেশ থেকে দ্রুত এ সমস্যার সমাধান ঘটে যাবে। যে দেশের রাষ্ট্রনায়ক আল্লাহওয়ালা হন, সেই দেশে অশেষ রহমত অবশ্যই থাকে।

‘নারায়ণগঞ্জবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করবো, আপনি নিজেকে বাহাদুর, সাহসী প্রমাণ করতে চাইলে বাসায় থাকুন, ঘরে থাকুন। দয়া করে বের হবেন না। আপনাকে সচেতন হতে হবে। বিনা কারণে আপনি বাহাদুরি দেখালে করোনা ভাইরাস ছড়াবে। সবার মৃত্যু হবে। এ মৃত্যু অনেক করুণ। মৃত্যুর পরে কেউ কাছে আসতে পারবে না।’

করোনা প্রতিরোধে নিজের প্রচেষ্টার কথা তুলে ধরে শামীম ওসমান বলেন, গত কয়েকদিন ধরেই নীরবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ১৫ থেকে ২০ হাজার লোকের পাশে দাঁড়ানোর তৌফিক হয়েছে। ইতোমধ্যে এসব কাজ আমি গোপনে করেছি, কিন্তু এখন প্রকাশ্যে করছি, যাতে লোকজন উৎসাহিত হয়ে এগিয়ে আসে। সে কারণেই আমি নিজের কষ্টার্জিত উপার্জন থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান দিয়েছি।

অনেকেই আত্মসম্মানের কারণে সাহায্যো চাইতে পারছেন না, তাদের কথা উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, এক শ্রেণীর মানুষ সহজেই লোকজনের কাছে চাইতে পারছেন, কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছেন, যারা বলতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোও আমাদের জন্য কর্তব্য।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাড়িওয়ালা ও সিটি করপোরেশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, আমি বলবো, যারা বাড়িওয়ালা আছেন তারা এক মাসের ভাড়া মওকুফ করেন। এটা যাকাত হবে। সিটি করপোরেশনের কাছে অনুরোধ করবো, বাড়ি ভাড়ার হোল্ডিং ট্যাক্সটা নিয়েন না। ছোট ছোট দোকান থেকে ট্যাক্সটা নিয়েন না। প্রয়োজনে কম খাবো, কম পরবো, কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কোটি টাকা অনুদান দিয়ে ট্যাক্স মওকুফের আহ্বান শামীম ওসমানের

আপডেট সময় ০৫:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০