ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা নিয়ে সতর্ক করে চিঠি লেখা মার্কিন নৌবাহিনীর সেই ক্যাপ্টেন বরখাস্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে চিঠি লেখা মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না– এমন মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হলো।

ক্রোজিয়ার কিছু দিন আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মার্কিন সেনাদের মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। তার জাহাজে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে জাহাজ থেকে নৌসেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন ক্রোজিয়ার।

সেই সময় তিনি বলেছিলেন, ‘বিমানবাহী রণতরী থেকে সেনাদের সরিয়ে না নিলে এসব সেনা মারা যাবে। আমরা যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেই, সে জন্য তাদের বিনাকারণে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। এ অবস্থায় ৫ হাজার সেনাকে জাহাজ থেকে সরিয়ে নেয়া উচিত।’

তবে মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি মনে করেন, কমান্ডার ক্রোজিয়ার ‘অত্যন্ত দুর্বল মাপকাঠিতে যাচাই করে’ ওই মন্তব্য করেছিলেন। চিঠিটি ফাঁস করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, থিওডোর রুজভেল্ট জাহাজটিতে অন্তত ১০০ জনের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে।

মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি আরও বলেন, ক্রোজিয়ারের লেখা ওই চিঠিটি এমন ধারণা দেয় যে, নৌবাহিনী তার ডাকে সাড়া দিচ্ছে না। এটি এমন একটি ধারণা তৈরি করে যে, নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার তাদের কাজ করছে না। যেটি একেবারেই সত্য নয়।

প্রসঙ্গত করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশটিতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা নিয়ে সতর্ক করে চিঠি লেখা মার্কিন নৌবাহিনীর সেই ক্যাপ্টেন বরখাস্ত

আপডেট সময় ০৪:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০