ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেছে ৫৩ প্রবাসী বাংলাদেশির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইতালি, স্পেনের পর করোনাভাইরাসের মহামারীর নতুন কেন্দ্র হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৪৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়িয়ে গেছে ৫ হাজার। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর শীর্ষে এ সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

এত বিপুলসংখ্যক মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতাল ও অন্য সেবা সংস্থাগুলো। কেন্দ্রীয় সরকারের মজুদে থাকা সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা উপকরণও প্রায় শেষ দিকে। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ মহামারীতে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। আমাদের অবস্থার সঙ্গে শুধু ইতালির তুলনাই চলে।’

এদিকে যুক্তরাষ্ট্রে ১৩ দিনে ৫৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন। করোনাভাইরাসে মারা যাওয়া লোকজনকে আত্মীয়স্বজনরা নিয়ন্ত্রিত ব্যবস্থায় সমাহিত করছেন। নিউইয়র্কে মারা যাওয়া বেশ কয়েকজনের অন্তিম ঠিকানা হয়েছে নগরীর ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে।

তবে বাংলাদেশিদের মধ্যে মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরা বা বাড়িতেই সুস্থ হচ্ছেন এমন খবরও পাওয়া যাচ্ছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, নিউইয়র্ক প্রবাসী আবু জাফর (৬২) বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার বড়ভাই নিউইয়র্ক প্রবাসী হযরত আলী (৭০) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বেনাপোলের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান (৭০) মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেছে ৫৩ প্রবাসী বাংলাদেশির

আপডেট সময় ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০