ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

করোনা কেড়ে নিল লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের প্রাণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বারনারডিতা কাটাল্লা। তার বয়স হয়েছিল ৬২ বছর।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনের একটি হাসপাতালে বারনারডিতার মৃত্যু হয়েছে।

বারনারডিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত বারনারডিতা কাটাল্লা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন।’

আলজাজিরা জানিয়েছে, করোনাঝুঁকির সময় ফিলিপাইনেই অবস্থান করছিলেন বারনারডিতা। সম্প্রতি তার দেহে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর পর তাকে ফিলিপাইনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

উল্লেখ্য, লেবাননের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে কাটাল্লা হংকংয়ে ফিলিপাইনের কনস্যুলার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত মানুষের সংখ্যা ২ হাজার ৩০০ জনেরও বেশি। এমন পরিস্থিতিতে লকডাউন ভেঙে কেউ রাস্তায় বের হলেই গুলির নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার শেষ রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এমন নির্দেশ দেন রদ্রিগো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

করোনা কেড়ে নিল লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের প্রাণ

আপডেট সময় ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০