ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুসরাত সাহসী মেয়ে, অন্যায়ের কাছে মাথা নত করেনি: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতকে হত্যার আগে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে চাপ দেয়া হয়। মামলা তুলে না নেয়ায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে নুসরাত সাহসী মেয়ে, তাই সে অন্যায়ের কাছে মাথা নত করেনি।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে নিউজিল্যান্ড, শ্রীলংকায় জঙ্গি হামলা, ফেনীর নুসরাতকে পুড়িয়ে হত্যাসহ সন্ত্রাস, যৌন নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের সব সংসদ, সরকার ও নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, নুসরাতের গায়ে আগুন দেয়ার ঘটনা জানার পর আমি ব্যবস্থা নেই। এমনকি আমার দলের লোকও এই ঘটনায় জড়িত। তাদের গ্রেফতার করা হয়েছে।

একজন শিক্ষক পিতার সমতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একজন শিক্ষক পিতার সমতুল্য। তার ওপরে তিনি মাদ্রাসার অধ্যক্ষ। রক্ষক হয়ে তিনি ভক্ষকের কাজ করেছেন। কেউ যদি অন্যায় করে , দলমত দেখব না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

নিউজিল্যান্ডে ও শ্রীলংকায় ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড ও শ্রীলংকায় ভয়াবহ জঙ্গি হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ভাগ্যক্রমে একজন নারীর জন্য আমাদের পুরো ক্রিকেট টিম বেঁচে যায়।

শ্রীলংকায় বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শিশু জায়ান মারা গেল। জায়ানের বাবা এ ঘটনায় আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এই ঘটনায় ৫০০ জনের মতো মানুষ নিহত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস ও যৌন নিপীড়নের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে ঈদের জামাতে শোলাকিয়ায় বোমা হামলার ঘটনা ঘটে। কোনো মুসলমান কখনো ঈদের জামাতে বোমা হামলার ঘটনা ঘটাতে পারে না। তবে আমাদের র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনী সতর্ক থাকায় ওই দিন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।এ সময় ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার কথা তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নুসরাত সাহসী মেয়ে, অন্যায়ের কাছে মাথা নত করেনি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯