ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দরকার হলে আগে আমার নানাবাড়ি ভাঙবেন: মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে টানা দ্বিতীয়বার মুকুট জিতেছে আবাহনী লিমিটেড। ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা লিগে খেলা ক্রিকেটারদের ক্যাম্প থেকে দুদিনের ছুটি দেয়া হয়েছে। তবে বিশ্রাম নেননি মাশরাফি বিন মুর্তজা।

ছুটি পেয়েই নড়াইলে ছুটেছেন তিনি। পরিবার নয়, নিজের এলাকার উন্নয়নকাজের তদারকিতে সেখানে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

এর মধ্যে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, ডিজিটাল হাজিরা শুভ উদ্বোধন করেন মাশরাফি। ১৩ কোটি টাকা ব্যয়ে নাকসী মাদ্রাসা বাজারের মসজিদের কাজেরও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা হোস্টেলের উদ্বোধনও করেন মাশরাফি।

শুধু তাই নয়, নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলাপর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি। ওই সময় তিনি বলেন, নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি। আমরা একটি পরিকল্পিত মডেল জেলা গড়তে চাই। ইতিমধ্যে কাজ শুরু করেছি। পৌরসভার উন্নয়নে পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় ভাঙনরোধে কাজ করে চলেছি।

সবশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লিগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এক সরকারি কর্মকর্তা তাকে জানান, উন্নয়নের লক্ষ্যে উচ্ছেদ অভিযানে অনেকে অবৈধ স্থাপনা ভাঙতে বাধা দিচ্ছেন। জবাবে সাংসদ বলেন, ভাঙা বন্ধ করতে আমি কি আপনাকে একবারও ফোন দিয়েছি? তা হলে আপনি ভাঙলেন না কেন? আমিও ওই রাস্তার ওপর বসবাস করি। ওইখানে আমার নানাবাড়ি। দরকার হলে সেটি সবার আগে ভাঙবেন।

মাশরাফি আগামী ২৮ এপ্রিল পর্যন্ত নড়াইলে অবস্থান করবেন। এর পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

দরকার হলে আগে আমার নানাবাড়ি ভাঙবেন: মাশরাফি

আপডেট সময় ১১:২২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯