ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলংকায় ফের বিস্ফোরণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

শ্রীলংকার কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জার কাছে মঙ্গলবার আরেকটি বিস্ফোরণ ঘটেছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয়।

বোমা স্কোয়াডের কর্মকর্তা একটি ভ্যানে পাওয়া বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

এর আগে সোমবার কলম্বোর পেটায় বাস্তিয়ান মাওয়াথা প্রাইভেট বাসস্টেশন থেকে ৮৭টি বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছিল পুলিশ। কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকেও শক্তিশালী একটি পাইপ বোমা উদ্ধার হয়েছিল।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীকে যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। আটকদের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালাতে ব্যবহারকারী একটি ভ্যানচালকও রয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এক সিরীয় নাগরিককেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সন্দেহভাজনদের আটক করতে দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। শ্রীলংকায় ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনীকে এ ক্ষমতা দেয়া হয়েছিল। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হলে সেনাবাহিনীর কাছ থেকে এ ক্ষমতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এদিকে সিরিজ বোমা হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট জড়িত বলে আভাস পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আইএসের একটি বার্তা সংস্থায় সোমবার তিন আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে।

ছবির পেছনে আইএসের পতাকা রয়েছে। ওই তিন সন্ত্রাসী হলেন- আবুল বাররা, আবুল মুখতার ও আবু উবাইদা। কাজেই আমাকের মতো আইএসের প্রচারমাধ্যমগুলো থেকে কিছু নতুন তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

একটি সূত্র জানায়, এই ছবিতে জাতীয় তাওহিদ জামায়াতের হামলাকারী জাহরান হাসিন রয়েছেন, যিনি আবু উবাইদা নামে শনাক্ত হয়েছেন। ছবিতে কেবল উবাইদাকেই মুখোশহীন দেখা গেছে। কাজেই অন্যদের আসল পরিচয় বের করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।

এক গোয়েন্দা কর্মকর্তা সোমবার বলেন, আবু বকর আল বাগদাদির আনুগত্য প্রকাশের পর হামলাকারীদের একটি ডাক নাম দেয়া হয়, যেটি দিয়ে তাদের শনাক্ত করা হয়।

কিন্তু এই ছবিতে উবাইদার ছবির পটে আইএসের পতাকা থাকায় জাতীয় তাওহিদ জামায়াত যে আইএসের সঙ্গে যুক্ত, সেই আভাসই পাওয়া গেছে।

ইস্টার সানডে প্রার্থনার সময় রোববার দেশটির তিনটি গির্জা ও বিলাসবহুল পাঁচতারকা হোটেলে একযোগে বিস্ফোরণে ৩২১ জন নিহত হন। এতে আহত হন আরও পাঁচশতাধিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীলংকায় ফের বিস্ফোরণ

আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯