ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে বাংলাদেশ: রমিজ রাজা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তবে দুর্ভাগ্যজনকভাবে তাতে ঠাঁই হয়নি দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদের। ফিটনেসের দোহাই দিয়ে তাকে বাইরে রেখেছেন নির্বাচকেরা।

তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করেন, তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে টাইগাররা।

ইউটিউবে নিয়মিত ক্রিকেট নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেন রমিজ। নিজ দেশ পাকিস্তান ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা অন্য দলগুলোকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বললেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

রমিজ বলছেন, বিশ্বকাপ দলে তাসকিন না থাকায় বাংলাদেশকে কিছুটা পেছনের দিকে ঠেলে দিতে হচ্ছে। এমনিতেই পেস বোলিংয়ে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়। রুবেল হোসেনের হাতে গতি আছে। তবে তার সেরকম কোনো সঙ্গী নেই, যে গতির সঙ্গে সিম আপ ডেলিভারি করবে।

তিনি বলেন, তাসকিন বিপিএলে দারুণ পারফর্ম করেছে। অথচ সে-ই স্কোয়াডে নেই। ও না থাকায় বাংলাদেশকে নানামুখী সমস্যায় পড়তে হতে পারে। কারণ, ডেথ ওভারে তার রয়েছে মূল্যবান উইকেট তুলে নেয়ার ক্ষমতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে বাংলাদেশ: রমিজ রাজা

আপডেট সময় ০৪:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯