ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে সুযোগ পেতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গেল শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদের বানি গালার বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্বকাপ ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে স্থান পাওয়া ১৭ ক্রিকেটার।

এসময় ‘৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সাম্প্রতিক সময়ে আমিরের ফর্ম ও ফিটনেস নিয়ে কথা বলেন। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমার ফিটনেসের মানোন্নয়নে কাজ কর। তা হলেই তুমি উইকেট পেতে শুরু করবে।

বাজে ফর্মের কারণে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি আমিরের। সবশেষ ৯ ওয়ানডে ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে অভিজ্ঞতার বদৌলতে তাকে ক্রিকেটের বৈশ্বিক আসরের দলে দরকার মনে করছেন সাবেক পাক কিংবদন্তিরা। সেই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো তারকারা।

আমিরের আগুনে বোলিংয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাকে দলে জায়গা দেয়ার সুযোগ রেখেছে। তবে এজন্য বাঁহাতি পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ফিরতে হবে ফর্মে। প্রদর্শন করতে হবে অনন্য নৈপুণ্য।

আগামী ২৩ এপ্রিল ৮৩ দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন সরফরাজ বাহিনী।

দ্বিপক্ষীয় সিরিজ শেষে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তারা। উদ্বোধনী দিনের পরের দিন ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবেন বাবর-হাসনাইনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

আপডেট সময় ১২:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯