ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

গাজা উপত্যকা ও ইসরাইলের সীমান্ত জুড়ে হামাসের তিনটি পর্যবেক্ষণ টাওয়ারে শুক্রবার ইহুদিবাদী বাহিনী হামলা চালায়। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। খবর এএফপির।

ইসরাইলি বাহিনীর দাবি, গাজা থেকে সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে গাজা থেকে ছোঁড়া গুলিতে কোনো ইসরাইলি সেনা আহত হয়নি।

এদিকে, গাজা-ইসরাইল সীমান্ত বেড়ার কাছে শুক্রবার দিনভর ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন।

এ সময় ইসরাইলি সেনাদের ছোঁড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে ৪২ ফিলিস্তিনি আহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানিয়েছেন।

২০১৮ সালের ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনারা গুলি করে অন্তত ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছেন আরো প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি।

২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের হামলা

আপডেট সময় ০৪:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯