ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

যুক্তরাষ্টের ৭ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ডাক পেলেন বাংলাদেশের খায়রুল

আকাশ জাতীয় ডেস্ক: 

এক, দুইটি নয় যুক্তরাষ্ট্রের সাতটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রোগ্রামে ভর্তির ডাক পেয়েছেন বাংলাদেশের খায়রুল ইসলাম।

এ খবরে খায়রুল ইসলামের জন্মস্থান কিশোরগঞ্জে আলোড়ন তুলেছে।

যেসব বিশ্ববিদ্যালয় খায়রুলকে আমন্ত্রণ জানানো হয়েছে- ওয়াশিংটন ডিসির হওয়ার্ড বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি-পুরডু ইউনিভার্সিটি ইন্ডিয়াপোলিস, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, উয়েনে স্টেট ইউনিভার্সিটি ইন মিশিগান, সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটি ইন কারবনডেলে, বোউলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি ইন ওহাইয়ো এবং ইউনিভার্সিটি অব মেমপহিস ইন টেনেসি।

এ বিষয়ে খায়রুল ইসলাম বলেন, আমি অভিভূত। আমার পরিবারের জন্য এটি একটি অনেক বড় খুশির সংবাদ।

নিজের উচ্ছ্বাস প্রকাশে তিনি আরও বলেন,বলতে গেলে আমি খুশিতে ভাষা হারিয়ে ফেলেছি। একটা সময় আমি স্কুলের গণ্ডি পার করতে পারব কিনা সে সন্দেহ ছিল পরিবারের। আর এখন সেই আমি পিএইচডি ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্রের সেরা সাতটি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছি!

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে খায়রুল বলেন, পিএইচডিতে জনস্বাস্থ্য বিষয়কে বেছে নেব আমি। জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও ভোক্তাদের মধ্যে যে শূন্যতা বিদ্যমান বিষয়ে গবেষণা করব।

খায়রুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়াতে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৫ সালের আগস্টে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সেখানে যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে অ্যাডজানক্ট ইনস্ট্রাকটর হিসেবে যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্টের ৭ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ডাক পেলেন বাংলাদেশের খায়রুল

আপডেট সময় ১০:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯