ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমিরাতের ২ গুপ্তচর আটক করল তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আরব আমিরাতের দুই গুপ্তচরকে গ্রেফতারের কথা জানিয়েছে তুরস্ক। তারা আমিরাতের হয়ে বিভিন্ন আরব দেশের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করতেন বলে স্বীকার করেছেন।

শুক্রবার তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তাদের একজন জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুই গুপ্তচরের একজন ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে আসেন। ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কয়েক দিন পর তিনি তুরস্কে পা রাখেন। আর বাকিজন তার সহকর্মীকে সাহায্য করতে এসেছিলেন।

ওই কর্মকর্তা বলেন, প্রথম ব্যক্তির তুরস্কে আগমন সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা, তা তদন্ত করে দেখছি আমরা। গত ছয় মাস ধরে ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

তিনি বলেন, এটা সম্ভব যে তিনি আরব নাগরিকদের সম্পর্কে তথ্য নিতে এ দেশে আসতে পারেন। তুরস্কে বাস করা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে তারা গুপ্তচরবৃত্তি করতে পারেন।

গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে গত সোমবার তাদের আটক করা হয়েছে। গোপন কক্ষে সংরক্ষিত রাখা তাদের কম্পিউটারও জব্দ করা হয়েছে বলে তুরস্কের কর্মকর্তারা বলেন।

নাম প্রকাশে তুরস্কের ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা আভাস দিয়েছেন, নির্বাসিত রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষার্থীদের ওপর তারা গুপ্তচরবৃত্তি করতেন।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গেলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমিরাতের ২ গুপ্তচর আটক করল তুরস্ক

আপডেট সময় ০৯:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯