ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মীয় বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না: হাইকোর্ট

আকাশ জাতীয় ডেস্ক: 

শাবান মাসের চাঁদ দেখা নিয়ে রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, এটা ধর্মীয় বিষয়। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না।

বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, শবেবরাতের দিন নিয়ে সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা এখন আর হস্তক্ষেপ করব না। আপনারা চাইলে অন্য হাইকোর্ট বেঞ্চে যেতে পারেন।

এরপর রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকার আদালতকে বলেন, এ বছরের জন্য নয়, ভবিষ্যতের জন্য চাঁদ দেখার পদ্ধতিগত বিষয় নিয়ে একটা আদেশ দিতে পারেন। এক্ষেত্রে চাঁদ দেখায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিতে পারেন।

তখন আদালত আইনজীবীকে উদ্দেশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, সে বিষয়গুলো সংযুক্ত করে আপনারা আদালতে একটি আবেদন করেন। আমরা বিষয়টি পরবর্তীতে শুনব।

এর আগে গত বুধবার হাইকোর্টের আরেকটি বেঞ্চে গত ৬ এপ্রিল চাঁদ দেখা নিয়ে এক রিট আবেদনের অনুমতি চাইতে গেলে আদালত বলেছিলেন, এখন একবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার।

এর মধ্যে সাব কমিটি ১৬ এপ্রিল মঙ্গলবার মিটিং করার পর ২১ এপ্রিলের সিদ্ধান্ত বহাল রাখেন সরকার। এরপরও ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামক সংগঠনের ১০ জন হাইকোর্টে রিট করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্মীয় বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না: হাইকোর্ট

আপডেট সময় ০৯:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯