ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তাসকিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯১৭ সালে: নান্নু

আকাশ জাতীয় ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে ঠাঁই হয়নি দেশসেরা ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদের। স্বাভাবিকভাবেই তার বাদ পড়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। প্রতুত্তরে যা বলেছেন তা অবাক করার মতোই বটে। তিনি বলেন, তাসকিন সবশেষ ওয়ানডে খেলেছে প্রায় ১০২ বছর আগে (১৯১৭ সালে)! অবশ্য সেটা ভুল করেই বলেছেন নান্নু।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। তা সামনে রেখে গেল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন নান্নু। ১৫ সদস্যের সেই চূড়ান্ত স্কোয়াডে আসন হয়নি তাসকিনের।

বিশ্বকাপ তো দূরে থাক, এমনকি ক্রিকেটের বৈশ্বিক আসরের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলেও জায়গা পাননি তিনি। তার স্থানে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহী। এতেই ক্রিকেটপাড়ায় হইচই পড়ে যায়।

কেন তাসকিনকে বাদ দেয়া হলো, কেনইবা কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ না খেলা রাহী দলে? এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই অপ্রত্যাশিত এই তথ্য দেন মিনহাজুল আবেদীন।

তিনি বলেন, আমরা ওকে (তাসকিন) নিয়ে অনেক দিন থেকে চিন্তা করছি। সে ১৯১৭ সালের (মূলত সেটা হবে ২০১৭ সাল) ২২ অক্টোবর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। পরে আমরা যখন তাকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করেছিলাম তখন আবার ইনজুরিতে পড়ে যায়। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

তাসকিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯১৭ সালে: নান্নু

আপডেট সময় ০২:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯