ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফরম পরে জুমা পড়ালেন ইমাম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানে শুক্রবার জুমার নামাজে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফরম পরে নামাজ পড়িয়েছেন রাজধানী তেহরানের ইমাম মুভাহাদি কারমানি।

যুক্তরাষ্ট্র বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার প্রতিবাদে তিনি ইউনিফরম পরে এ নামাজ পড়ান।-খবর আল আরাবিয়ার

নিজ দেশের সেনাবাহিনীর সমর্থনে তিনি বলেন, ইরানের প্রতিটা নাগরিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য।

পরে ইসরাইলকে হুমকি দিয়ে তিনি বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ইসরাইলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি নির্দেশ দেন, তবে বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ইসরাইলকে ধ্বংস করে দেবে।

এ ছাড়া ইরানি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়াকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও বোকামি দৃষ্টিভঙ্গি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

ওই ইমাম বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে, যা এ অঞ্চলে মার্কিন বাহিনীর জন্য হুমকি হিসেবে দেখা দেবে।

গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

তেহরানও পাল্টা প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে (সিইএনটিসিওএম) একই অভিধায় অভিযুক্ত করেন। এ ছাড়া মার্কিন সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যায়িত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফরম পরে জুমা পড়ালেন ইমাম

আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯