ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের সাথে কাজ করবে বিসিএস

আকাশ আইসিটি ডেস্ক:

১২ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ই-ওয়েস্ট ম্যানেজম্যান্ট ফর্ম ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক ইকুইপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর পক্ষে প্রতিনিধিত্ব করেন বিসিএস পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি মট মেক ডোনাল্টের সঙ্গে একান্ত সাক্ষাতে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন দেশের ই-বর্জ্যের হুমকির কথা তুলে ধরেন। তিনি বলেন, সারাদেশে ১ কোটি ২৫ লাখ কম্পিউটার ডিভাইস ব্যবহৃত হচ্ছে। প্রতিটি বাসায় সর্বোচ্চ দুইটি ফ্রিজ বা টিভি থাকলেও একাধিক কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল ফোন রয়েছে। আজ থেকে ১০ বছর পর এই ই-বর্জ্যের পরিমাণ হুমকিস্বরুপ হবে।

তিনি আরো বলেন, বিসিএস সারাদেশ জুড়েই সর্ববৃহৎ আইসিটি সংগঠন হিসেবে কাজ করছে। ৮টি শাখাতে ই-বর্জ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিসিএস উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি বা বেসরকারিভাবে কাজ করতে চাওয়া সংগঠনের সঙ্গে একযোগে কাজ করতে বিসিএস সদা প্রস্তুত। ডিজিটাল বাংলাদেশে নিরাপদ ডিভাইস ব্যবহারে বিসিএস ভূমিকা রাখতে আগ্রহী।

গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব মো. মামুন-আল-রশিদ (প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট উইংস)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের সাথে কাজ করবে বিসিএস

আপডেট সময় ০৩:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯