ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুরতে গিয়েও ত্বক ঝলমলে রাখবেন যেভাবে

আকাশ নিউজ ডেস্ক :

শীতের সময়ে অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। বেড়াতে গেলে মন চাঙ্গা হয়ে উঠে। তবে ঘোরাঘুরিতে ধকলও কম হয় না। দৌড়াদৌড়ির কারণে এ সময়টায় ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না। এর ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ঘুরতে গিয়েও ত্বকের যত্ন নেওয়া জরুরি। তবে এর জন্য প্রচুর সময় ব্যয় করতে হবে না। শুধু কিছু টিপস মেনে চলুন। যেমন-

ফেসিয়াল ওয়াইপ ব্যাগে রাখুন: ঘুরতে গেলে একটু পর পর ফেশওয়াশিং করা সম্ভব নয়। তাই ব্যাগে ফেসিয়াল ওয়াইপ রাখা ভালো। গাড়ি হোক বা প্লেন, সব জায়গাতেই এটি ব্যবহার করা যায়। এতে ত্বকের উজ্জ্বলতাও ঠিক থাকে।

ফেসিয়াল মিস্ট স্প্রে সঙ্গে রাখুন: যেখানেই যান, ফেসিয়াল মিস্ট স্প্রে সঙ্গে রাখুন। এটি ত্বককে আর্দ্র রাখবে। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এটি আরও জরুরি।

ফেসিয়াল ক্লিনজার রাখুন: সারাদিনের ঘোরাঘুরিতে ত্বকে অনেক ধুলো জমে। ক্লিনজার এসব ধুলো-বালি দূর করে। রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করুন।

ময়শ্চারাইজার ব্যবহার করুন: ত্বককে আর্দ্র রাখতে সাহায্য় করবে ময়শ্চারাইজার। তাই ঠান্ডা ও শুষ্ক জায়গায় গেলে ময়শ্চারাইজার সঙ্গে রাখুন।

সানস্ক্রিন ভুলবেন না: সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। তাই যেখানে বের হোন না কেন সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

মুখে হাত দেবেন না: বাইরে থাকলে হাতে ধুলো-বালি, আর জীবাণু লেগে থাকে। সেই হাত বারবার মুখে দিলে ব্রণ ও জ্বালাভাব হওয়ার আশঙ্কা থাকে। তাই বাইরে থাকলে ঘন ঘন মুখে হাত দেওয়া এড়িয়ে চলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুরতে গিয়েও ত্বক ঝলমলে রাখবেন যেভাবে

আপডেট সময় ১১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬