ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক : 

ভোটারদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা নিজ নিজ ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করে ভোট দিতে যাবেন। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা তা দেখতে পাচ্ছেন। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট একটি নির্দিষ্ট মার্কাকে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, কেড়ে নেয়া হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। ১৯৭১ সালে হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। ২০২৪ সালে দল-মত নির্বিশেষে রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের সহায়তায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা হবে। খাল খনন, কৃষকদের জন্য বীমা ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

আপডেট সময় ১১:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬