ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার তেহরানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন তৎপরতার অভিপ্রায় খুবই পরিষ্কার।

‌‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৫ সালের বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়, তখনই তার পরিষ্কার হয়ে গেছে,’ বললেন ইরান প্রেসিডেন্ট।

সম্মেলনে ইরান, চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ আইন প্রণয়নকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুহানি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে অন্যায় ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দৃষ্টান্ত তৈরি করেছে।

ইরানে বিনিয়োগ প্রতিরোধ করতে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আতঙ্ক তৈরি করছে ট্রাম্প প্রশাসন বলে অভিযোগ করেন রুহানি।

চলতি বছরের মে মাসে ছয় বিশ্ব শক্তির সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। এতে ইরানের প্রতি নিষেধাজ্ঞা আরোপের পথ উন্মুক্ত হয়ে গেছে। গত আগস্ট ও নভেম্বরে দুই ধাপে এ নিষেধাজ্ঞা পুর্নবহাল করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ: রুহানি

আপডেট সময় ০৪:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮