ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী

চৌহালীতে দাওয়াতে ডেকে নিয়ে ২ ভাইকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহতরা হলেন- উপজেলার পূর্বকোদালিয়া দক্ষিণপাড়া মহল্লায় আন্তাজ আলীর ছেলে পশু চিকিৎসক কাউছার হোসেন (২৩) ও তার বড়ভাই মিল্টন হোসেন (৩২)।

এ ঘটনার সঙ্গে জড়িত খাষপুখুরিয়া ইউপির সংরক্ষিত সদস্য শিরিন সুলতানাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকায় নেয়ার পথে কাউসারের মৃত্যু হয়। আর শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মিল্টন মারা যান।

এর আগে শুক্রবার বিকালে চৌহালীর খাষপুখুরিয়া ইউপি সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা মাও. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন থেকে আন্তাজ আলীর সঙ্গে মহিলা মেম্বার শিরিন সুলতানার স্বামী রফিকুল ইসলাম বকুলের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

শুক্রবার বিকালে বাড়িতে দাওয়াতের কথা বলে পশু চিকিৎসক কাউছারকে ডেকে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে তারা।

খরব পেয়ে বড়ভাই মিল্টন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঢাকায় নেয়ার পথে রাতেই কাউসারের মৃত্যু হয়। আর মিল্টন শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান। এছাড়া আরও ৩ জন আহত হয়েছেন।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় নিহতের মা আয়তুননেছা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই আসামি সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা শিরিন সুলতানাকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চৌহালীতে দাওয়াতে ডেকে নিয়ে ২ ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮