ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরের মাঠে শেষ সিরিজ মাশরাফির!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরির সঙ্গে পাল্লা দিতে গিয়ে শীরের ওপর দিয়ে ব্যাপক ধকল বয়ে গেছে। দুরন্ত বয়সে তা সামলানো গেছে। বয়স হয়ে গেছে ৩৫। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী। পাখির চোখ ২০১৯ বিশ্বকাপে। হয়তো এরপরই অবসর। এর আগে নিজ দূর্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যতীত কারো সঙ্গে বাংলাদেশের খেলা নেই। তা হলে কী ঘরের মাঠে এটিই শেষ সিরিজ?

স্বাভাবিকভাবেই প্রশ্নটি করা হলো মাশরাফি বিন মুর্তজাকে। জবাবে তিনি বললেন, ভবিষ্যতের কথা বলা যায় না। ঘরের মাঠে শেষ সিরিজ কিনা জানি না। তবে খেলার মধ্যে থাকতে চাই। পাশাপাশি জনহিতকর কাজও করে যেতে চাই।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পালা। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের উড়িয়ে সেই ইঙ্গিত দিয়েছে টাইগাররা। সেই লক্ষ্যে রোববার প্রথম ওয়ানডেতে সফরকারীদের মুখোমুখি হচ্ছে তারা?

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, একটি সিরিজের আগে প্রতিটি দলের লক্ষ্য থাকে। আমাদেরও সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং তা ভালো করা। তবে লংগার ভার্সনের মতো সবকিছুই সহজ হবে না। আমাদের চ্যালেঞ্জ টপকাতে হবে। ছোট ফরম্যাট বলেই উইন্ডিজ চ্যালেঞ্জিং বেশি। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।

এখন পর্যন্ত মোট ৩১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ২০ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৯। ৩২তম ওয়ানডেতে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি। খেলা শুরু হবে দুপুর দুইটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ঘরের মাঠে শেষ সিরিজ মাশরাফির!

আপডেট সময় ০৩:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮