ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিডিও গেম খেলতে বাথরুমের কল চুরি!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিডিও গেমে কোমলমতিদের আসক্তির বর্তমানে চরমে উঠেছে। এতে পড়াশোনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে অনেক শিক্ষার্থী।

তবে ভিডিও গেম খেলতে বাড়ির শৌচাগারের কল চুরির ঘটনা এর আগে হয়ত শোনেনি কেউ।

এমনটাই করে দেখাল ভারতের জলপাইগুড়ির পাঁচ প্রাইমারি শিক্ষার্থী।

ভিডিও গেমে আসক্ত এই পাঁচ শিক্ষার্থী গেম খেলতে টাকা চেয়েছিল তাদের অভিভাবকের কাছে।

আর সেটা দেয়নি বলে স্থানীয় এক বাড়িতে চুরি করে তারা।

গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনায় জলপাইগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে প্রকাশ, ব্যক্তিগত কাজে বাড়িতে তালা লাগিয়ে বাইরে যান জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার অধিবাসী বীণা সান্যাল।

সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার একাংশ ভাঙা।

জলদি ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো। বাড়ির বাথরুমের কল নেই। ঘরে গোচ্ছিত ৭ হাজার টাকাও নেই।

স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, আরও অনেক মূল্যবান বস্তু না নিয়ে চোর সামান্য টাকা ও বাথরুমের কল নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতেই পুলিশ মূল অভিযুক্তকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪জনকে আটক করা হয়।

এই পাঁচ শিক্ষার্থী থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৫০০ টাকা।

কল বিক্রিসহ ওই টাকা দিয়ে ভিডিও গেম খেলেছে বলে স্বীকার করে ওই পাঁচ শিক্ষার্থী।

পরে অভিভাবকদের ডেকে পাঁচ জনকেই ছেড়ে দেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিও গেম খেলতে বাথরুমের কল চুরি!

আপডেট সময় ০২:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮