ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পদ ছাড়ছেন জন কেলি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি। মার্কিন গণমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে।

শুক্রবার সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত দলের জেরার মুখোমুখি হতে হয়েছে তাকে।

সাম্প্রতিক মাসগুলোতে ন্যায়বিচার বাধাগ্রস্ত করা সম্পর্কিত সীমিত একগুচ্ছ প্রশ্নের জবাব দিতে হয়েছে কেলি। গ্রীষ্মের শুরুতে মুলারের জেরার অনুরোধে হোয়াইট হাউসের আইনজীবীর প্রাথমিক আপত্তি জানানোর পর এমনটা ঘটেছিল।

যারা মুলারের জেরার মুখোমুখি হয়েছেন, তাদের অধিকাংশকেই ট্রাম্পের নির্বাচনী প্রচার ও ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে।

তবে কেলির জায়গায় নতুন কে বসবেন তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনরা কাজও শুরু করেছেন।

ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই চিফ অব স্টাফ বদলাতে বাধ্য হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর মন্ত্রিসভা ও হোয়াইট হাউসে অদলবদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এরপর থেকেই কেলির পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়।

চলতি গ্রীষ্মে ট্রাম্প তার চিফ অব স্টাফকে আরও দুই বছর দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করলেও সাম্প্রতিক দিনগুলোতে দুজনের মধ্যে কথাবার্তা একেবারেই বন্ধ বলে জানিয়েছে সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার পদ ছাড়ছেন জন কেলি

আপডেট সময় ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮