ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

আবারও শচীন-ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনিকে আবারও ছাড়িয়ে গেলেন বিরাট কোহিল। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া কোহলি এবার আয়ের রেকর্ড গড়েছেন।

২০১৮ সালে আয়ের দিক থেকে ১০০টি সেঞ্চুরি করা শচীন এবং ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া ধোনিকে ছাড়িয়ে শীর্ষ দুইয়ে উঠে এসেছেন কোহলি।

২০১৮ সালে আয়ের দিক থেকে ভারতে শীর্ষে বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা রয়েছে সালমান খানের দখলে। চলতি বছরে এই সুপারস্টারের আয় ২৫৩.২৩ কোটি রুপি।

সালমান খানের ঠিক পরেই অবস্থান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। আয়ের দিক থেকে ভারতের সেরা ১০০ জনের তালিকায় দুই নম্বরে আছেন কোহলি। ২০১৮ সালে কোহলির আয় ২২৮.০৯ কোটি রুপি।

ফোর্বস ইন্ডিয়ার এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরে তার আয় ১০১.৭৭ কোটি রুপি।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া শচীন টেন্ডুলকারের চলতি বছরে আয় ৮০ কোটি রুপি। ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলিব্রিটির তালিকায় ১০০টি সেঞ্চুরি করে অবসরে যাওয়া শচীন আছেন নবম স্থানে।

ফোর্বস ইন্ডিয়ার ১০০ জনের তালিকায় সেরা ১০ যারা আছেন:

১. সালমান খান (আয় ২৫৩.২৫ কোটি রুপি)।

২. বিরাট কোহলি (আয় ২২৮.০৯ কোটি রুপি)।

৩. অক্ষয় কুমার (আয় ১৮৫ কোটি রুপি)।

৪. দিপীকা পাড়ুকোন (আয় ১১২.৮ কোটি রুপি)।

৫. মহেন্দ্র সিং ধোনি (আয় ১০১.৭৭ কোটি রুপি)।

৬. আমির খান (আয় ৯৭.৫ কোটি রুপি)।

৭. অমিতাভ বচ্চন (আয় ৯৬.১৭ কোটি রুপি)।

৮. রণভীর সিং (আয় ৮৪.৬৭ কোটি রুপি)।

৯. শচীন টেন্ডুলকার (আয় ৮০ কোটি রুপি)।

১০. অজয় দেবগন (আয় ৭৪.৫ কোটি রুপি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

আবারও শচীন-ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

আপডেট সময় ১০:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮